বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: পবিত্রতা।
সমস্যা: মসজিদের কার্পেটের একাংশে ছোট একটি শিশু প্রস্রাব করে দেয়, এবং তা একপর্যায়ে শুকিয়ে যায়।
জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হলো, উক্ত স্থানে মুসল্লিদের ভিজা পা লাগাতে পা নাপাক হয়ে যাবে কিনা? দলিল সহ জানালে কৃতজ্ঞ হবো, আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: প্রশ্নোক্ত সুরতে যদি মুসল্লির পায়ে নাপাকির কোন আছর পাওয়া যায়, তাহলে পা নাপাক হয়ে যাবে এবং তা ধুয়ে নামায পড়তে হবে। আর যদি নাপাকির আছর না পাওয়া যায়, তাহলে পা ধোয়া ছাড়াই নামায আদায় করতে পারবে।
আহসানুল ফাতাওয়া (২/১০১), ইমদাদুল ফাতাওয়া (১/১১০), আদ্দুররুল মুখতার (১/৩৪৭)।
WhatsApp us