বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: দু’বার জানাযার নামায পড়া প্রসঙ্গে।
সমস্যা: আমাদের গ্রামের একজন ধনী লোক সে তার ছেলে সন্তান নিয়ে শহরে থাকে, কিছু দিন পূর্বে সে লোক ইন্তেকাল করে, অতঃপর শহরে তার জানাযার নামায পড়া হয় এবং তার পিত্রালয়ে আত্মীয়-স্বজন গ্রামে থাকায় তার গ্রামেও জানাযার নামায পড়া হয়।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হলো, ঐ ব্যক্তির দু’বার জানাযার নামায পড়ার শরয়ী হুকুম কী? দলিল সহ জানিয়ে বাধিত করবেন।
সমাধান: আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফার নিকট একাধিক জানাযার নামায পড়া জায়েয নেই। যদি মৃত ব্যক্তির একবার জানাযার নামায পড়া হয়, তাহলে দ্বিতীয়বার নামায না পড়া চাই। তবে, যদি মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন এবং তার ওয়ারিশগণ যদি সেই নামাযে না থাকে তাহলে তার ওয়ারিশগণ দ্বিতীয়বার জানাযার নামায পড়তে পারবে।
আল-হেদায়া (পৃ: ১৮০), ফাতহুল কাদির (২/১২৩), রদ্দুল মুহতার (২/২২৪)।
WhatsApp us