বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: সফরে ফরয নামায পূর্ণ আদায় প্রসঙ্গে।
সমস্যা: আমার এক বন্ধু কিছুদিন আগে সফরে বের হয়েছে, সে আমাকে বলল তার সফর আরামদায়ক হয়েছে বিধায় ফরয নামায পূর্ণ আদায় করেছে।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, সফরাবস্থায় ফরয নামায ইচ্ছাকৃত ভাবে পূর্ণ পড়লে তার নামায সঠিক হবে কি? দলিলসহ জানালে উপকৃত হবো, আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: সফরাবস্থায় নামায কসর করে পড়া শরীয়ত কর্তৃক আদেশ। এতে নিজের পক্ষ হতে কম বেশি করা গোনাহের কারণ হবে। কাজেই যেই ব্যক্তি ইচ্ছাকৃত সফরে নামায পূর্ণ আদায় করে তাহলে সে গোনাহগার হবে, এবং এ থেকে তাওবা করা আবশ্যক।
ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ (৪/৪২৬), আল-বিনায়া (৩/৩০৫)।
WhatsApp us