বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: অংশীদারী ব্যবসায় টাকার যাকাতের হুকুম সম্পর্কে।
সমস্যা: আমার একজন আত্মীয় তার চাকরী জীবনের জমাকৃত টাকা থেকে তিন লক্ষ টাকা একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে এবং দুই লক্ষ টাকা অপর একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে খাটিয়েছে। যার থেকে সে প্রতি মাসে লাভ হিসেবে কিছু টাকা পায় এবং এ টাকা সে তার সংসারিক কাজে ব্যয় করে।
জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের নিকট জানতে চাই, উক্ত টাকায় যাকাত দেয়ার বিধান কি? দলিলসহ জানালে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: ব্যক্তির প্রয়োজনীয় সম্পদের অতিরিক্ত মালের উপর যাকাত ফরজ হয়, আর ব্যবসায় লাগানো টাকা এটা তার প্রয়োজনের অতিরিক্ত। ফলে সে টাকায় যাকাত আসবে, চাই সে ব্যবসা অংশীদারী হোক বা অন্য কোন ব্যবসা হোক। অতএব তিনি যত টাকা উক্ত ব্যবসায় খাটিয়েছেন তা হিসাব করে, তার চল্লিশ ভাগের এক ভাগ যাকাত আদায় করতে হবে।
আল-মাবসুত (৩/৪২), আল-বাহরুর রায়িক (২/৩৭৮), ফাতাওয়া মাহমুদিয়া (১৪/১২৮), ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ (৬/৬৭)।
WhatsApp us