বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: নামাযে ভুলে তিন সেজদা করা।
সমস্যা: আমাদের এলাকার রহিম সাহেব একদিন নামাজ পড়তে গিয়ে ভুলক্রমে এক রাকাতের মধ্যে তিনটি সেজদা দিয়ে ফেলে, এবং এই অবস্থায় সেজদায়ে সাহু আদায় না করেই নামাজ সমাপ্ত করে ফেলে।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, তার নামাজ সহীহ হবে কি? দলিল সহ জানিয়ে বাধিত করবেন। আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: উক্ত ব্যক্তির নামাজ সহীহ হবে না বরং সেজদায়ে সাহু আদায় করবে অন্যথায় পুনরায় নামাজ আদায় করতে হবে।
মাজমাউল আনহার (১/১২৯), আল-ইখতিয়ার লিতালীলিল মুখতার (১/৮২)।
WhatsApp us