Islami Sharia Logo
مركز الفقه الإسلامي بنغلاديش
মারকাযুল ফিকহ আল-ইসলামী বাংলাদেশ
Markajul Fiqh Al-Islami Bangladesh
পাইনাদী (দোনু হাজী রোড), মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩০
মোবাইল: ০১৯১৭-৬৫৫৮০৪, ০১৭৩৯-১৭৬৯৭৬
তারিখ: ২০-১২-২০১৬ ইং সূত্র নং: F-019 (অ্যালবাম-১)
প্রশ্ন (ইস্তিফতা)

বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.

বিষয়: সেজদা সাহু প্রসঙ্গে।

সমস্যা: এক ব্যক্তি নামাজে মাসবুক হয়, আর ইমাম সাহেব ঐ নামাজে ভুল করে, যেই ভুলের জন্য ইমাম সালাম ও সেজদা সাহু আদায় করে। এখন ইমামের উক্ত ভুলের কারণে মাসবুকের জন্য ইমামের সাথে সেজদা সাহু ও সালাম আদায় করতে হবে কি না?

জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট দলিলসহ জানতে চাই। আল্লাহ আপনার সহায় হোন।

— নিবেদক: মুহা: মাহমুদ, সোনারগাঁ।
উত্তর (আল-জাওয়াব)

সমাধান: মাসবুক ব্যক্তি ইমামের সাথে সেজদা সাহু করবে, তবে সালাম ফিরাবে না। যদি কোন সাধারণ মানুষ ইমাম সাহেবের সাথে সেজদা সাহুর সালাম ফিরায় তাহলে তার নামায নষ্ট হয়ে যাবে। আর মুসল্লী যদি মাসআলা জানে এবং ইচ্ছাকৃতভাবে সালাম ফিরালে নামায নষ্ট হবে, ভুলে সালাম ফিরালে নামায নষ্ট হবে না।

তথ্যসূত্র ও দলিলসমূহ (الأدلة الفقهية)

১. আল-ফাতাওয়া আল-হিন্দিয়া (১/৯২): "انه يتابع الإمام في السهو ولا يتابعه في التسليم"
২. রদ্দুল মুহতার (২/৬০৯): "والمسبوق يسجد مع إمامه قيد بالسجود لأنه لا يتابعه في السلام"
৩. বাদায়িউস সানায়ে (১/২২): "ثم المسبوق انما يتابع الإمام في السهو دونه بل ينتظر الإمام حتى يسلم فيسجد يتابعه في سجود السهو لا في السلام"
৪. আল-বাহরুর রায়েক (২/১৭৬): "ثم المسبوق انما يتابع الإمام في السهو لا في السلام"
৫. অন্যান্য:

আহসানুল ফাতাওয়া (৪/২৪), আপকে মাসায়েল আওর উনকা হল (৩/৫৩৬)।