বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: জানাযা প্রসঙ্গে।
সমস্যা: মাথা ছাড়া সাইয়্যাতে বা কোমর থেকে দু টুকরো করা লাশ।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, এমন লাশের জানাযার নামায পড়বে কিনা?
সমাধান: যদি উক্ত ব্যক্তির শরীরের অর্ধাংশের বেশি বা মাথা সহ অর্ধাংশ পাওয়া যায়, তাহলে তার কাফন-দাফন এবং জানাযার ব্যবস্থা করবে। আর যদি অর্ধাংশের কম পাওয়া যায়, তাহলে তা শুধু কাপড়ে পেঁচিয়ে পুঁতে ফেলবে।
হাশিয়াতুত তাহতাবী (৫৮৩), আন-নুকাত আলাল মাযাহিবিল আরবা'আ (১/৪০৯), ফাতাওয়া হাক্কানিয়া (৩/৪৪৭)।
WhatsApp us