বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: জানাযার নামায।
সমস্যা: সমাজে অনেক সময় দেখা যায় লাশ গাড়ি থেকে না নামিয়েই জানাযার নামায আদায় করে ফেলে।
জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হলো যে, লাশ গাড়িতে রেখে জানাযা আদায় করলে জানাযা আদায় হবে কি না? দলিল সহ জানতে চাই। আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: প্রশ্নোল্লিখিত সুরতে গাড়িতে লাশ রেখে জানাযা নামায আদায় করলে নামায সহীহ হবে না। কেননা জানাযার নামায সহীহ হওয়ার জন্য শর্ত হলো, লাশ জমিনে ইমামের সামনে থাকা।
আন-নাহরুল ফায়েক (১/৩৯৬), হাশিয়াতুত তাহতাবী আলা মারাকিল ফালাহ (৫৮৩)।
WhatsApp us