বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: হিজড়ার ইমামতির বিধান প্রসঙ্গে।
সমস্যা: আমাদের গ্রামের এক আলেম বলেছেন যে, নারী ও পুরুষ উভয়ের জন্য হিজড়ার ইক্তেদা করা জায়েয, আর উক্ত বিষয় নিয়ে, মানুষের মনে সংশয় সৃষ্টি হয়েছে।
জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, নারী পুরুষ-উভয়ের ইক্তেদা হিজড়ার পিছনে করা জায়েয আছে কি? দলীল সহ জানিয়ে বাধিত করবেন, আল্লাহ তাঃ আপনার সহায় হোন।
সমাধান: উক্ত প্রশ্নে বর্ণিত হিজড়ার ইমামতি শুধুমাত্র মহিলাদের জন্য জায়েয আছে, শর্ত হলো তাকে মহিলাদের আগে থাকতে হবে, যদি সে মহিলাদের মাঝে থাকে তাহলে নামায ফাসেদ হয়ে যাবে।
হাশিয়াতুত তাহতাবী (পৃ. ২৮৮), রদ্দুল মুহতার (২/৫৭৭), খুলাসাতুল ফাতাওয়া (১/১৪৭), ফাতাওয়া তাতারখানিয়া (২/২৫৮)।
WhatsApp us