Islami Sharia Logo
مركز الفقه الإسلامي بنغلاديش
মারকাযুল ফিকহ আল-ইসলামী বাংলাদেশ
Markajul Fiqh Al-Islami Bangladesh
পাইনাদী (দোনু হাজী রোড), মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩০
মোবাইল: ০১৯১৭-৬৫৫৮০৪, ০১৭৩৯-১৭৬৯৭৬
তারিখ: ২৫-০১-১৪৩৮ হি. সূত্র নং: F-014 (অ্যালবাম-১)
প্রশ্ন (ইস্তিফতা)

বরাবর: মুহতারাম প্রধান মুফতি সাহেব দা.বা.

বিষয়: জানাযার নামায।

সমস্যা: প্রায় সময় জানাযার নামাযের মানুষকে দেখা যায় চতুর্থ তাকবীরের পরও হাত বেধে রাখে, সালাম ফিরানোর পর হাত ছাড়া হয়। আবার অনেকে ৪র্থ তাকবীরের পর হাত ছেড়ে দেয়।

জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতি সাহেবের নিকট আমার জানার বিষয় হলো, জানাযার নামাযে হাত ছেড়ে দেওয়ার সঠিক নিয়ম কোনটি? দলিলসহ জানতে চাই।

— নিবেদক: মুহা: নাসিম মিয়া, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।
উত্তর (আল-জাওয়াব)

সমাধান: ফুকাহায়ে কেরামের এই ব্যাপারে কয়েকটি মতমত রয়েছে, তবে নির্ভরযোগ্য মত হলো ৪র্থ তাকবীরের পর হাত ছেড়ে দিবে। কেননা চার তাকবীরের পর জানাযার আর কোনো জিকির বা কেরাাত বাকি থাকে না।

তথ্যসূত্র ও দলিলসমূহ (الأدلة الفقهية)

১. খুলাসাতুল ফাতাওয়া (১/২২৫): "فالصحيح انه يحل اليدين ثم يسلم تسليمتين هكذا في الذخيرة"
২. রদ্দুল মুহতার (২/২২৯): "ان الوضع سنة قيام له قرار كما مر وبعضهم جعل الاصل على قولهما انه سنة قيام له فيه ذكر مسنون"
৩. কিতাবুল ফাতাওয়া (৩/১৭): "جواب اس سلسلہ میں فقہاء کے مختلف اقوال ہے بظاہر زیادہ صحیح بات یہ معلوم ہوتی ہے کہ چوتھی تکبیر کے بعد ہاتھ کھول دے"
৪. আহসানুল ফাতাওয়া (৪/২২৭): "جواب تکبیر ختم ہونے پر سلام قبل ہاتھ چھوڑ دی جائیں"
৫. ইমদাদুল ফাতাওয়া (১/৭৩৫): "سوال: زید کہتا ہے کہ نماز جنازہ میں بعد چوتھی تکبیر کے تحریمہ چھوڑ کر سلام پھیرنا ہے... جواب: ..فقہاء کرام نے جو قاعدہ لکھا ہے اس اعتبار سے زید کا قول صحیح معلوم ہوتا ہے"
৬. ইমদাদুল আহকাম (১/৪৪২): "جواب اگر دعائیں پڑھ کر ہاتھ چھوڑ دیے جائیں تو سلام بعد چھوڑنے کے کیا جائے کیونکہ وقت سلام کے نہ کوئی دعا ہے نہ تحریمہ بقاء ہے بلکہ سلام خروج من الصلاة ہے"