বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: বছরের মাঝে অর্জিত সম্পদের যাকাত প্রসঙ্গে।
সমস্যা: আমাদের এলাকার এক ব্যক্তির কাছে যাকাতের নিসাব পরিমাণ সম্পদ আছে, এবং তার উপর বছরও অতিবাহিত হয়েছে, তবে বছরের মাঝখানে নিসাবতিরিক্ত কিছু মাল তার হাতে এসেছে।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, উক্ত ব্যক্তির বছরের মাঝে অর্জিত সম্পদের উপর যাকাত আসবে কি? দলিল সহ জানালে উপকৃত হব। আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: নিসাব পরিমাণ সম্পদের মালিক এমন ব্যক্তির কাছে বছরের মাঝে অর্জিত সম্পদের উপরও বছর শেষে যাকাত দেয়া আবশ্যক হবে।
আল-বাহরুর রায়িক (২/৩০২), ইমদাদুল আহকাম (৪/৬৫), ফাতাওয়া উসমানী (২/৪০)।
WhatsApp us