বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: ব্যাংকের মাধ্যমে হজ্জের কুরবানী করা প্রসঙ্গে।
সমস্যা: বর্তমান যমানায় হাজ্জীদের বিভিন্ন ঝামেলা এবং বিশৃঙ্খলার কারনে তারা তাদের কুরবানী ব্যাংকের মাধ্যমে করায় অর্থাৎ এই শর্তে টাকা প্রদান করে যে, তাদের পক্ষ থেকে ব্যাংক কুরবানী আদায় করবে, অথচ ব্যাংক তাদের কুরবানী আগে পিছে এবং না করার উভয়টা সন্দেহ থাকে।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হলো: এরকম সন্দেহ নিয়ে ব্যাংকের মাধ্যমে কুরবানী করা জায়েয হবে কি? দলীল সহ জানিয়ে বাধিত করবেন। আল্লাহ তা: আপনার সহায় হোন।
সমাধান: উপরোক্ত প্রশ্নে বর্নিত অনুযায়ী ব্যাংকের মাধ্যমে কুরবানী সহীহ হয়ে যাবে। কারন এটা এক প্রকার উকিল নিয়োগের মত। কিন্তু হাজ্জী সাহেবের এর খেয়াল রাখা উচিৎ যে, তার কুরবানীটা যেন হলকের পূর্বে না হয় নচেৎ গুনাহগার হবে এবং দম ওয়াজিব হবে। আর কুরবানীর ক্ষেত্রে জানোয়ারকে যবেহ করা জরুরী, আর ব্যাংকে টাকা দিলেই যিম্মাদারী আদায় হয়ে যায় না বরং সে নিজেই কুরবানী করা উত্তম।
ফাতাওয়া রাহীমিয়্যাহ (৬/১১৩), আল-হেদায়া (১/৩০১-৩০২), তাবয়ীনুল হাকায়েক (২/২৩৫), আপকে মাসায়েল আওর উনকা হল (৪/২২৬), আল-ফাতাওয়া আল-হিন্দিয়া (১/২৭৮)।
WhatsApp us