1

আসসালামু আলাইকুম স্যার। আমি সামরিক বাহিনীতে কর্মরত আছি, আমি ১২ বছর চাকরি সম্পূর্ণ করেছি। আমি স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে চাইলে অফিসার আমাকে কোনো সুযোগ সুবিধা ছাড়া চাকরি থেকে অবসর গ্রহণ করতে বলেন অথবা চাকরি চালিয়ে যেতে বলেন।

আমি সরকারি চাকরির বিধি অনুযায়ী যে পেনশন বা সুযোগ সুবিধা পাওয়ার কথা, তারা আমাকে সেই সকল সুযোগ সুবিধা দিতে চাচ্ছে না। আমার প্রাপ্য বুঝে পাওয়ার জন্য ট্রাস্ট ব্যাংক হতে ১০ লক্ষ টাকা গৃহ নির্মাণ ঋণ নিতে চাচ্ছি। কিন্তু সুদ মুসলমানদের জন্য আল্লাহ হারাম করেছেন, তাই আমি সুদ খেতে চাচ্ছি না।

পেনশন বা হক বুঝে নেওয়ার জন্য ট্রাস্ট ব্যাংক হতে গৃহ নির্মাণের জন্য ১০ লক্ষ টাকা লোন নিয়ে পেনশনের জন্য আবেদন করবো। যতদিন পেনশন দিবে না, সেই সময় আমাকে সুদসহ মাসে মাসে কিস্তি দিতে হবে।

আমার প্রশ্নগুলো হলো:

১. আমি পেনশন বুঝে নেওয়ার জন্য ঋণ নিয়ে সুদ দিলে কি গুনাহ হবে? এবং হালাল পন্থায় কি করতে পারি?

২. ট্রাস্ট ব্যাংকের ইসলামী শাখা থেকে গৃহ নির্মাণ লোন নিলে কি জায়েজ হবে?

৩. ট্রাস্টের সুদি শাখা থেকে ১০ লক্ষ টাকা লোন নিলে সেই টাকা যদি আবার ইসলামী অথবা অন্য কোনো ব্যাংকে ডিপোজিট করে রাখি, সেই লাভ নিজে না খেয়ে নিজের বেতন হতে মূল কিস্তির টাকা আর সুদটা যদি ডিপোজিট লাভের টাকা থেকে শোধ করি তাহলে কি জায়েজ হবে? আমি সুদ খাব না। পেনশন পাওয়ার সাথে ট্রাস্ট ব্যাংকের লোন পরিশোধ করে দিব আর ডিপোজিট ভেঙে দিব ইনশাআল্লাহ।

আমার উদ্দেশ্য হলো, আমার স্ত্রী সন্তান আছে, তাদের হক নষ্ট করে পেনশন ছাড়া চাকরি ছাড়তে চাই না। সাথে সাথে হালাল রিজিক খেতে চাই, আমার নিজের হক বুঝে নিতে চাই। এখন আমার করণীয় কী বলবেন প্লিজ।

ইসলামী শরীয়াহ্ অর্গানাইজেশন স্ট্যাটাস পরিবর্তন করে প্রকাশ করেছেন